Skip to content

বাংলা

3-রা মে 2012 তে, লন্ডনবাসীদের লন্ডনের মেয়র ও লন্ডন এ্যাসেমব্লীর জন্য ভোটদানের সুযোগ দেওয়া হবে।

যিনি আপনাদের প্রতিনিধিত্ব করবেন এবং আপনার প্রাত্যহিক জীবনের বিভিন্ন বিষয়ের – ভূতল, স্থানীয় বাস পরিষেবা, ও নীতি থেকে শুরু করে সবুজায়ন, বাতাসের গুণমান ও ট্র্যাফ্যালগর স্কোয়ার এসবেরই যিনি সিদ্ধান্ত নেবেন তাকে বেছে নেওয়ার জন্য এই নির্বাচন।

ভোট দিতে হলে আপনাকে:

  • 3রা মে 2012 তে 18 বছর বা তার বেশী হতে হবে
  • একজন ব্রিট্রিশ, কমনওয়েলথ বা ইউরোপীয়ান ইউনিয়নের নাগরিক হতে হবে
  • লন্ডনবাসী হতে হবে
  • ভোট দেওয়ার তালিকাভুক্ত থাকতে হবে

এই নির্বাচনে, আপনি তিনটি ভোট দেবেন:

  • একটা ভোট লন্ডনের মেয়রের জন্য
  • একটা আপনার স্থানীয় প্রতিনিধির জন্য
  • একটা সমগ্র লন্ডন প্রতিনিধিত্ব করার জন্য

আপনি ভোট দিতে যাওয়ার সময়, আপনাকে তিনটি ব্যালট পেপার দেওয়া হবে।

এই নির্বাচনের ব্যাপারে বিশদ জানতে, কোথায় ভোট দিতে হবে, কখন ভোট দিতে হবে আর কিভাবে আপনার ব্যালট পেপার পূরণ করতে হবে, অনুগ্রহ করে জানুয়ারী 2012 এর এই ওয়েবপেজটি দেখুন। আপনার যা যা জানা দরকার সেসবই ব্যাখ্যা সহ আমাদের কাছে আপনার ভাষায় নির্দেশিকা ও লিফলেটগুলি রাখা আছে।

এই নির্বাচনের ব্যাপারে বিশদ জানতে হলে, কোথায় ভোট দিতে হবে, কখন ভোট দিতে হবে আর কিভাবে আপনার তিনটে ব্যালট পেপার পূরণ করবেন, অনুগ্রহ করে নিচে আমাদের লিফলেট বাংলায় ডাউনলোড করুন। পোস্টারও বাংলায় পাওয়া যাবে যদি আপনি অন্যদের বলতে চান নির্বাচনের ব্যাপারে তাদের মতামত জানানোর জন্য।

অনুগ্রহ করে মনে রাখবেন যে সব ব্যালট পেপারই ইংরেজিতে আছে আর অনুদিত বস্তুগুলি ভোটদানের ষ্টেশনে পাওয়া যাবে না। আপনি চাইলে, আপনাকে সাহায্য করার জন্য আপনি কাউকে পোলিং ষ্টেশনে সঙ্গে করে নিয়ে যেতে পারেন যদিও ব্যালট পেপার শুধু আপনাকেই আপনার পছন্দ অনুসারে পূরণ করতে হবে।

যদি আপনি ভোট দেওয়ার জন্য কিভাবে তালিকাভুক্ত করবেন এ ব্যাপারে কোন তথ্য জানতে চান, তাহলে www.aboutmyvote.co.uk দেখুন।

আপনার মতামত জানাতে, ভোট দিন 3রা মে 2012তে।
 

Language

All languages